Showing posts with label গান. Show all posts
খুব ছোট্ট একটি জীবন আমার
অথচ কি বিশাল তার আশা
পঞ্চাশ পেরুলে জীবনের শেষ রেখা টানা
অথচ কতটা বিশাল তার ভালবাসা।
ছোট্ট এ জীবনে আমি
আকাশ ছুতে চেয়েছি
পাখির মত মেলেছি ডানা
আমার চাওয়া গুলো পাওয়ার তরে
ছাড়াতে চেয়েছি নীল সীমানা।
ছোট্ট এ জীবনে বেসেছি ভাল সবকিছু
এখানেই কত হাসি কান্না
আমার উঠোনে তোমার ছায়া পড়ে
তোমার ওপাশে রুপালী জ্যোৎস্না।
(২০০৯)
ঠিকানা- অচিনপুরে।
আমি আকাশ ছোব,
আমি নদী হব
আমি পাখি দেখব-
বন্ধু, আমার হাত ধর আজ।
আমি তীর্থে যাব,
আমি ঋষি হব
আমি আমার চিতায়
আমি আমায় পোড়াবো-
বন্ধু, আমার হাত ধর আজ।
আমি উল্কাকে পিটিয়ে ক্রিকেট খেলবো
আমি সূর্যকে বানাবো মার্বেল
আমি কালের সাথে কানামাছি খেলব-
প্রজাপতিকে বানাবো এরোপ্লেন।
বন্ধু, আমার হাত ধর আজ
খুব শক্ত করে,
তোমায় নিয়ে আমি উড়াল দেব
ঠিকানা- অচিনপুরে।
(২০০৪)
কাঁদলে যদি জল ঝড়ে চোখে ...
তবে বৃষ্টির কান্না কত?
দুঃখ পেলে হৃদয় ভাঙ্গে যদি
তবে নদীর দুঃখ কত?
বিরহে যদি নীল নীল ছবি বুকে
তবে আকাশের বিরহ কত...
তুমি কাঁদছ তোমার দুঃখ বিরহ নিয়ে-
বৃষ্টির জন্য কেউ কাঁদে না।
তুমি কাঁদছ তোমার দুঃখ বিরহ নিয়ে-
নদীর জন্য কেউ কাঁদে না।
তুমি কাঁদছ তোমার দুঃখ বিরহ নিয়ে-
আকাশের জন্য কেউ কাঁদে না।
তুমি ভাবছ বসে আনমনে
কতটা পথ পেড়িয়ে আজও
পথের ঠিকানা তুমি পেলে না।
রুপালী চাঁদের আলোয় আলোকিত পৃথিবী
কত দূরে চাঁদ- তুমি জাননা।
তুমি ভাবছ তোমার ক্ষুদ্রতা নিয়ে
অণুতে অণুতে বিশাল ধরণী...।
২০০৯, রিয়াদ।
একটা গান লিখেছি আমি
তুমি গান লিখ
সূর তোল রুপালী গিটারে
তোমার দিন চলে সন্ধ্যার আগে আগে
তুমি থেমে যাও-
হে বন্ধু আমার
তোমার শূন্যতা হৃদয়ে আমার বড় বেশি বাজায়।
তুমি পথ চল
অচেনা পথিক হয়ে
শীষ তুলে যাও দখিণা বাতাসে
তোমার পথ ফুরাবে জানি না কোন কালে
তুমি থেমে যাও-
হে বন্ধু আমার
তোমার ক্লান্তি আমায় বড় বেশি কাঁদায়।
একটা গান লিখেছি আমি
হে বন্ধু আমার
তোমার হৃদয়ের সবটুকু শূন্যতা আর পথের
ক্লান্তি নিয়ে
তুমি গেয়ে যাও রুপালী গিটারে
দখিণা বাতাসে শীষ তুলে।
রিক্ত আমি আজ বেঁচে আছি
তোমার শূন্যতা আর ক্লান্তির কাছাকাছি।
(২০০৪)
নিঃসঙ্গ যাত্রায় ..
পরপারের এই নিঃসঙ্গ যাত্রায়।
খাটিয়ার ‘পরে দুলছে পৃথিবী
দুলছে আমার শেষ যাত্রায়।
মনগুলো আজ ছুঁয়ে যাচ্ছে
দু ফোঁটা চোখের জল
একমুঠো পরিতৃপ্তি- আজ আবার আমার
ভালবাসাটুকু রেখে গেলাম।
তবু কেউ কারও নয়।
একমুঠো মাটি সপ্ন আমার
আর একটি নতুন প্রান...
মাটি
আমায় ঘরছাড়া করেছে
প্রান
দিয়েছে শত জনমের অহংকার।
কেউ নেই আজ কোথাও
পরপারের এই নিঃসঙ্গ যাত্রায়
ভালবাসা মানে-
ভালবাসা মানে-
ছোট্ট একটি ভুল
ভালবাসা মানে-
হারিয়ে যাওয়া জীবনের চেনা সূর
ভালবাসা মানে-
একা একা পথ চলা
জীবনের রাস্তায়-
দূর... বহুদূর... ।
তুমি বানাইয়া মাটির মানুষ
তুমি বানাইয়া মাটির মানুষ
পাঠাইছ এ ভবে
কি তোমার লীলাখেলা
বুঝি না তো সবে।
আমি ডুব দিয়েছি অথৈই জলে
আমি ডুব দিয়েছি অথৈই জলে
পাতাল পুরীর পথে-
সেথায় আমার একলা ঘরে
একলা একলা-
আমার গুরু (আল্লাহ) বসে থাকে।
মন আমার আজ ভিজবে...
আজ বৃষ্টি নামবে
টিনের চালে টাপুর টুপুর
মন আমার আজ ভিজবে...
আজ পূর্ণ হবে প্রকৃতির বন্দনা
আজ ভিজে যাবে
চোখের জলের সবটুকু কামনা।
জানালার পরে আমার পৃথিবী....
আর এক চিলতে আকাশের
একমুঠো স্বাধীনতা...
আমার পৃথিবী- অবাক পৃথিবী
আমার পৃথিবী- ভালবাসার পৃথিবী।
এক চিলতে পর্দা
আমার বিছানার পাশে
এক চিলতে রোঁদ এসে ছুঁয়ে যায়...
আমার পৃথিবী- অবাক পৃথিবী
একটু ভালবেসে ছুঁয়ে যায়
আমার পৃথিবী- ভালবাসার পৃথিবী
কতদিন দেখিনি তোমায়।
জানালার পরে আমার পৃথিবী
আর এক চিলতে আকাশের
একমুঠো স্বাধীনতা...
আমার পৃথিবী- অবাক পৃথিবী
আমার পৃথিবী- ভালবাসার পৃথিবী।
(২০০৩)
অচিন দেশের পাখি..
বাঁধন ছিড়ে
আর কতদূর
যাবে রে অচিন পাখি।
পাখিরে... পাখি...
অচিন দেশের পাখি
সন্ধ্যাতারা আকাশে উঠলে
ফিরে আসিস তুই ফিরে আসিস
(আমার অরণ্যের আঙ্গিনায়।)
কে আবার প্রশ্ন করে...
কে আবার প্রশ্ন করে
তুমি কি দেখেছ নিঝুম সন্ধ্যা
কে আবার জানালাপানে
বলে-
একা একা বেশ ভালো থাকা...
বেশ ভালোই আছি আমি একা একা
নিঝুম সন্ধার মত ভাল থাকা একা একা।
এবার বন্ধু তুমি বদলে যাও।
একই সাথে তুমি চলছ বন্ধু
বলছ কত কথা আড্ডায়
একই ভাবে কেটে যাচ্ছে তাল
সন্ধার পরে এই আড্ডায়।
একই ভাবে জমে যাচ্ছে আড্ডাটা
তুমি মধ্যমণি এই সন্ধ্যায়
একই ভাবে রাত্রি রাত্রি হয়
আড্ডা ভেঙ্গে তুমি খোলা রাস্তায়
জাগিয়ে আমায় তোলো
মা তোমার চোখ দুটো আজ
জলে ছল ছল
মা তুমি ঘোমটা তুলে আলতো ছোঁয়ায়
জাগিয়ে আমায় তোলো
জাগিয়ে আমায় তোলো
আমি মা আর পারিনা
আর পারি না
ক্লান্তি এসে আমায় কাঁদায়
তাইতো এবার ঘুমিয়ে গেছি
তোমায় ছেড়ে এই অবেলায়।
একা একা বসে থাক...
একা একা বসে থাক
চুপচাপ সন্ধ্যায়
একা একা ভালবেসো
রাতের তারাদের গান
একা একা সূর তোল- তুলে রুপালী গিটার
একা একা ভুলে যাও-
তুমি একা- কেউ নয় তোমার।
আমার ভাললাগে রাত্রির গান।
আঁধারের সিঁদ কেটে
মিটিমিটি- রাতের মায়ায়
এলো শত সহস্র জোনাকির দল
বাঁশ বাগানে-
মধ্য গগনে-
রুপালী চাঁদ উঁকি দিয়ে যায়...
মনের জানালা খুলে...
মনের জানালা খুলে
উড়ে যায় পাখি
জানিনা কোন অজানায়।
আশাহত প্রদীপের নিচে
জানিনা কি মায়ায়
জলাঞ্জলি দেয় কত শত প্রান।
কত ভোর শেষে
আবার সূর্য হাসে
আবার মিথ্যে হয় আরেকটি প্রনয়...
বাস্তবতা থাকে বহুদুরে।
যায় যায় দিন
উড়ে উড়ে পাখি
স্বপ্ন রঙিন...
তবু বাস্তবতা থাকে বহুদুরে।
আমি হব তোমার সূর্য সন্তান।
তোমরা বল...
পৃথিবীটা নাকি অনেক অনেক বড়
তবু একমুঠো মাটির জন্য
কেন এ সংগ্রাম?
তোমরা বল...
তোমাদের পৃথিবীতে তোমরাই সেরা
তবে হায়েনার চেয়ে নিষ্ঠুর কেন
তোমাদের গড়া মন ?
Subscribe to:
Posts
(
Atom
)






